সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

এয়ার টিকিট বিক্রির নামে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু

বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও দেশে এয়ার টিকিট সংক্রান্ত অনিয়ম ও কেলেঙ্কারি থামছে না। এবার নতুন ধরনের পদ্ধতিতে এয়ার টিকিট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে সায়মন ওভারসীজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ক্রস বর্ডারে টিকিট বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১৬ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং ট্রাভেল এজেন্ট খাতের একাধিক সূত্র জানায়, সায়মন ওভারসীজ ঢাকায় নিবন্ধিত নিজের প্রতিষ্ঠানের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) আইডি বিদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে ব্যবহার করতে দিয়েছে। সেই আইডি দিয়ে নিয়মবহির্ভূতভাবে বিদেশে টিকিট বিক্রি করা হয়। কিন্তু এভাবে বিক্রিত টিকিটের অর্থ বৈধ পথে দেশে ফেরত আসেনি। প্রতিষ্ঠানটি পরিকল্পিতভাবে এ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পাচার করেছে বলে অভিযোগ উঠেছে। তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সায়মন ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহ–এর কাছে ক্রস বর্ডারে টিকিট বিক্রির মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে ব্যাখ্যা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। গত সোমবার পাঠানো সেই চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে লিখিত উত্তর দিতে বলা হয়েছে।

আসফিয়া জান্নাত সালেহের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ৪ জানুয়ারি থেকে চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত সায়মন ওভারসীজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)–এর জিডিএস আইডি ব্যবহার করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে মোট ১,৮৯৪টি এয়ার টিকিট বিক্রি করেছে। এসব টিকিটের আনুমানিক মূল্য কমপক্ষে ১৬ কোটি টাকা। যাত্রীরা ওই দেশগুলো থেকেই মূল্য পরিশোধ করলেও সেই টাকা বাংলাদেশে ফেরত আসেনি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ট্রাভেল এজেন্টদের মতে, এভাবেই অর্থ পাচার হয়েছে

ট্রাভেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত ট্রাভেল এজেন্টদের নিজস্ব জিডিএস আইডি থাকে, যা বাংলাদেশ থেকেই পরিচালনা করতে হয়। এই আইডির মাধ্যমে টিকিট বিক্রি হলে আইএটিএর মাধ্যমে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে অর্থ প্রদান করতে হয়, এবং সেই অর্থ রেমিট্যান্স হিসেবে দেশের রিজার্ভে যুক্ত হয়ে থাকে।

কিন্তু সায়মন ওভারসীজ নিজের জিডিএস আইডি বিদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে ব্যবহার করতে দেয়। ফলে টিকিট বিদেশে বিক্রি হলেও টাকার প্রবাহ বাংলাদেশে ফিরে আসেনি। এই পদ্ধতিতেই প্রতিষ্ঠানটি অর্থ পাচারে জড়িয়ে পড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

আসফিয়া জান্নাতের বিরুদ্ধে অতীতে অনিয়মের অভিযোগ
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আসফিয়া জান্নাত সালেহ। সেই পদ ব্যবহার করে তিনি নানামুখী অনিয়মে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের আগস্টে আটাব কমিটি বাতিল করে মন্ত্রণালয়। কমিটি ভেঙে দেওয়ার পর থেকেই আসফিয়া জান্নাতের বিরুদ্ধে এয়ার টিকিট কেলেঙ্কারির একাধিক অভিযোগ সামনে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

এয়ার টিকিট বিক্রির নামে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু

আপডেট সময় ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫