সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

নীলফামারীতে টিআরসি (পুলিশ কনস্টেবল) নিয়োগের প্রাথমিক বাছাই শুরু।

নীলফামারীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেওয়া প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ, বয়স যাচাইয়ের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।

নীলফামারী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাবের সুযোগ নেই। তিনি প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রথম দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল (২৫ এপ্রিল) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET)-এ অংশগ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

নীলফামারীতে টিআরসি (পুলিশ কনস্টেবল) নিয়োগের প্রাথমিক বাছাই শুরু।

আপডেট সময় ১২:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬