ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আইইউবিতে মঞ্চস্থ হলো ইবসেনের কালজয়ী নাটকের আধুনিক রূপ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- আইইউবিতে মঞ্চস্থ হলো কিংবদন্তী নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক হেড্ডা গ্যাবলারের আধুনিক রূপান্তর ‘হেলেন’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনীতে অভিনয় করে আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের একাঝাঁক শিক্ষার্থী।

নাটকটি পরিচালনা করেছেন আইইউবির ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং বিশিষ্ট ইবসেন গবেষক ড. আহমেদ আহসানুজ্জামান। নাটকটি আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপটে এক নারীর মানসিক টানাপোড়েন, সামাজিক নিয়মের চাপ এবং ব্যক্তিস্বাধীনতার সংগ্রামকে তুলে ধরে। পরিচয়, ক্ষমতা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামাজিক বাস্তবতার সংঘাত; এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই নাটকের কেন্দ্রবিন্দু।

বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল্ডব্রান্ডসেন নাটকটি বিশেষ অতিথি হিসেবে উপভোগ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।

নাটকের আধুনিক রূপান্তর করেছেন ড. আহসানুজ্জামান, কানিজা চৌধুরী, কাজী রাইদাহ আফিয়া নুসাইবা এবং নূরজাহান ঐশী। অভিনয়ে ছিলেন অর্নব সরকার, ফারজানা ফাইজা, এম. রেহনিম সাজিদ রোহান, নূরজাহান ঐশী, সাদিয়া সুলতানা, সৃজন সৈকত, সায়েদা এস. তাহরিন এবং ইয়াশনা জারিন।

নৃত্য পরিচালনা করেন রিফাত মুনমুন, কোরিওগ্রাফিতে ছিলেন মাহবুবা জাহান আশরাফি। সেট এবং মঞ্চসজ্জায় ছিলেন আনিকা জাহান আইশি, ইন্দিরা বড়ুয়া, মো. সাফওয়ান ইসলাম, তাহসিন আরা সামান্তা এবং তাশরিহা আব্দুল্লাহ। রূপসজ্জা এবং কস্টিউমের দায়িত্বে ছিলেন আইমান শাহলা, জাফনা বিনতে সাখাওয়াত, তাহসিন আরা সামান্তা, সাদিয়া সুলতানা এবং নুসরাত ইসলাম ইশা। প্রকাশনা পরিচালনায় ছিলেন কানিজা চৌধুরী এবং রাইদাহ জাহিন, গানের কথা ও সঙ্গীতে ছিলেন মেহেদী হাসান আকাশ, এবং আলোকসজ্জা ও ব্যবস্থাপনায় ছিলেন সৌহার্দ্য পাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আইইউবিতে মঞ্চস্থ হলো ইবসেনের কালজয়ী নাটকের আধুনিক রূপ

আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫