ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন

আগুনে পোড়ার পর কেমন আছেন আরিফিন শুভ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। আগামী ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি। এছাড়াও নতুন সিনেমার শুটিং করেছেন- এমন খবরও মেলে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরিফিন শুভ। তাই সমসাময়িক নানা কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়ক।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন।

এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। বলেন, ‘হ্যাঁ, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, ‘এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। এই প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা

আগুনে পোড়ার পর কেমন আছেন আরিফিন শুভ

আপডেট সময় ০৮:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫