ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

রসিক নির্বাচন : রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা

রাত পোহালেই অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত অতি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরের দিন কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাওয়া গেছে। সেই চিঠির আলোকে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৬ ডিসেম্বর দিনগত মধ্যরাত ১২টা থেকে ২৭ ডিসেম্বর মধ্য রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ এবং ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রকম নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫

রসিক নির্বাচন : রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৯:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২