ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

‘নারী শাসিত পুরুষ’ বলতেই রেগে আসিফকে যা বললেন ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই দুই তারকার মধ্যে এই ‘শব্দযুদ্ধ’ নতুন মোড় নিয়েছে।

গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলারসহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি।

যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি।

পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা গ্রহণযোগ্য নয়।’
আরো ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই।

আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।’ ভিডিও বার্তার একপর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।

সবশেষে সানী বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।
ভিডিও ক্যাপশনে লিখেছেন, ভালো হয়ে যাও, আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

‘নারী শাসিত পুরুষ’ বলতেই রেগে আসিফকে যা বললেন ওমর সানী

আপডেট সময় ০৭:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫