ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

জলপাই বাগানে কী করছেন বুবলী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, যিনি একসময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এই তারকা প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে জলপাই বাগানে।

ছবিগুলোতে বুবলীকে পেস্ট রঙের জামায় দেখা যাচ্ছে, আর খোলা চুলে তার মিষ্টি হাসি যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।’

তবে এই পোস্টের পর নেটিজেনদের নজর কেড়েছে মন্তব্যগুলো। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘জলপাই একটা লোভনীয় খাবার কম বেশি সবারই লোভ যাগে দেখলে।’ অন্য একজন ভক্ত নায়িকার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘জলপাইটা আপনার মতই দেখতে আপু।’

প্রসঙ্গত, ২০১৬ সালে কিং খান শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তার প্রথম ছবিতেই অভিনয় নৈপুণ্য তাকে দ্রুত পরিচিতি এনে দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

জলপাই বাগানে কী করছেন বুবলী

আপডেট সময় ০৭:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫