ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নতুন সম্পর্কে শাহরুখকন্যা?

বলিউড টিনসেলে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নতুন কিছু নয়। কখন জুড়ে আবার কখন ভেঙে যায়— বলা দায়। তবে জল্পনা চলে নিত্য। উঠে আসে নতুন জুটি নতুন সমীকরণ। যেমনটা শোনা যাচ্ছে শাহরুখকন্যা সুহানাকে নিয়ে। অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ কি তবে ডালপালা মেলছে?

প্রশ্নটা উঠে কাপুর পরিবারের বড়দিন উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজনে। প্রতি বছরের ন্যায় এবারও মিলিত হয় কাপুর খানদান। একে একে আয়োজনে জড়ো হন রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, রণধীর কাপুর, কারিশমা কাপুর। শুধু ছিলেন না কারিনা। কাপুর পরিবারের আয়োজনে নতুন সদস্য হিসেবে দেখা মিলল সুহানা খানের।

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তবে কি সুহানা-অগস্ত্য নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? যদিও এ ব্যাপারে কিছুই জানা যায়নি। আপাতত যতটুকু সত্য তা হলো, অগস্ত্যর প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী সুহানা। সম্পর্কটা কি শুধু সহ-অভিনয়েই সীমাবদ্ধ নাকি জল আরও অনেকদূর গড়িয়েছে জানতে অপেক্ষা করতে হবে বৈকি?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নতুন সম্পর্কে শাহরুখকন্যা?

আপডেট সময় ০৪:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২