ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। আর সেই টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক সূচিও ঘোষণা করেছে এসিসি।

যেখানে অংশ নিতে আগামী ১০ ডিসেম্বর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। তার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন আল ফাহাদ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় চোটে পড়েন ফাহাদ। সেই চোটে এবারের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তার। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই সময়ে রিহ্যাভ প্রক্রিয়া চালিয়ে যাবেন ফাহাদ, প্রস্তুত হবেন বিশ্বকাপের জন্য। এদিকে যুব দলের ওয়ানডে ফরম্যাটের এই মহাদেশীয় প্রতিযোগিতা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। যেখানে সরাসরি অংশ নেবে ৫টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর বাইরে বাছাইপর্ব খেলে উঠছে নেপাল, মালেয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত।

১৩ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার ২ থেকে আসা নেপাল দলের বিপক্ষে নামবে আজিজুল হাকিম তামিমের দল। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে যুবা টাইগাররা। এশিয়া কাপ সামনে রেখে গেল (মঙ্গলবার) থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের যুবারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার

আপডেট সময় ০৯:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫