সংবাদ শিরোনাম ::
ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’

পাবনায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই আদেশে ইউনিয়ন পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তিনি জানান, ১৮ই নভেম্বর জারি করা মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের চিঠি পরে আনুষ্ঠানিকভাবে হাতে আসে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আলাল সরদার একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্যও ছিলেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ২৪শে জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে তার বিরুদ্ধে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব ও ইজারা খাতের অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি এবং উন্নয়নের ১% খাতের অর্থ তছরুপসহ একাধিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ ওঠার প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকেও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাল সরদার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন এবং এলাকায় চরমপন্থিদের মাধ্যমে আধিপত্য বিস্তারের অভিযোগের মুখেও ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলাও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ৫ই আগস্টের পর বিএনপি’র এক প্রভাবশালী নেতার সহায়তায় তিনি তার প্রভাব-সাম্রাজ্য ধরে রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

পাবনায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট সময় ০১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫