ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের সময় নিয়ে যে দাবি তুলেছিলেন, তা নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত বিতর্কের ঢেউ থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কোনোভাবেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না।

এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বললেও, অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন। তবে এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-এর সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেটে থাকতে হয়েছে।

মাধুরী বলেন, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।’

তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল মাধুরী। তার কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫