ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন।

কলকাতার বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে থাকাকালীন মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেন সুদীপা। আর এই সামান্য অনুরোধেই শুরু হয়ে যায় বিপত্তি।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য দোকানে দাঁড়াতে বলায় অ্যাপ ক্যাব চালক তাকে আরও একটি ‘স্টপ’ যোগ করার কথা বলেন। সুদীপা প্রথমে রাজি হলেও পরে ভাবেন, মাত্র পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ যুক্ত করবেন কেন? এরপরেই মূলত সমস্যা শুরু হয়।

সুদীপা আরও জানান, তিনি চালককে বন্ডেল রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চালক সেই কথা শোনেননি, বরং অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেন। এরপরই সুদীপা আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে একপর্যায়ে ওই চালক সুদীপাকে মারতে উদ্যত হন। যদিও অভিনেত্রীও আত্মরক্ষার্থে পাল্টা চড়-ঘুষি মেরেছেন বলে জানান। এই পুরো ঘটনায় তার ছোট ছেলে আদিদেব প্রচণ্ড ভয় পেয়েছে এবং সে এখনও স্বাভাবিক হতে পারেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা

আপডেট সময় ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫