ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। যদিও সেই আসরের ফলাফল নিয়ে বিতর্ক আকাশ ছুঁয়েছিল, আর সমালোচিত হতে হয়েছিল স্বয়ং জেসিয়াকেও। সেরা সুন্দরীর খেতাব জেতার পরও বাংলাদেশের শোবিজ অঙ্গনে তিনি নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেননি।

নাটক, সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই তার উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েনি। বরং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তাকে আরও বেশি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল ও অভিনেত্রী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এর মঞ্চে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া। আর এই মঞ্চে সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর একজন হয়ে উঠতে চান তিনি। এই লক্ষ্য পূরণে তিনি ভোট চেয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া। সেখানে তিনি বলেন, ‘হ্যালো, আমি জেসিয়া ইসলাম, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’ আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি, টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।’

তিনি বলেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে, আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।’

নিজের এই লড়াইকে তিনি কেবল ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন না। জেসিয়ার কথায়, ‘কারণ জিতলে শুধু আমি জিতবো না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করবো, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ছিল জেসিয়ার। সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন তারা। যা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

আপডেট সময় ১২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫