ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন স্পর্শিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে যাচ্ছে জাকিরকেও। আরো এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া।

কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ সেই রহস্য জানা গেল, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতার পোস্ট থেকে। পোস্টার প্রকাশ করে চমকে দিয়ে জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক হলেন স্পর্শিয়া।

এই অভিনেত্রী বলেন, গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরো বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। তা ছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার।
সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।
কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র তুলনামূলক কম।

দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরো নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ এবং এটাও দর্শক বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারো পেয়ার হয় কিনা বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।

সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন স্পর্শিয়া

আপডেট সময় ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫