ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না।

তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তিনি তার সহকারী বুল্টি। অভিনেত্রী নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন।

বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি কঠোর ডায়েটের দেখভালও করেন বুল্টি।

গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা।

বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।’

মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি। সেই ছবিও উঠে এসেছে মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

আপডেট সময় ০২:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫