সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

আইপিএলের আগামী নিলামও ভারতের বাইরে, কবে হবে

২০২৬ আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ১০ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে ও ছেড়ে দেবে। আগামী ডিসেম্বরে হবে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামও ভারতের বাইরে হচ্ছে। মিনি নিলাম হলেও ভারত এবং বিদেশি অনেক ক্রিকেটার থাকতে পারেন এ বারের নিলামে।

আইপিএলের গত দু’টি নিলাম হয়েছে দুবাই এবং জেদ্দায়। আগামী নিলাম হতে পারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

আগামী ১৫ বা ১৬ ডিসেম্বর হতে পারে নিলাম। যদিও এখনও চূড়ান্ত নয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন। সব ব্যবস্থা চূড়ান্ত করার পর সরকারিভাবে নিলামের স্থান-কাল ঘোষণা করা হবে।

বিসিসিআই সূত্রে খবর, নিলামের সময় ভারতে বিয়ের মৌসুম। হোটেলগুলো খালি পেতে সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই বিদেশে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগেই নিলাম করা হবে সম্প্রচারকারীদের সুবিধার্থে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

আইপিএলের আগামী নিলামও ভারতের বাইরে, কবে হবে

আপডেট সময় ০১:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫