সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

এক এলাকায় যদি একই নামের একাধিক কেউ থাকেন, তাহলে সেটা কিছুটা বিব্রতকর। ওই নামটি ধরে যদি পেছন থেকে ডাকেন, তাহলে তাদের বুঝতে ঘাম ছুটবে কাকে ডাকছেন? আর সেই নামটা যদি হয় সেলিব্রিটির নামে? ফুটবলের দেশ ব্রাজিলে হয়তো এমন অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা হতে যাচ্ছে।

শুনতে বিস্ময়কর শোনা গেলেও একটা পরিসংখ্যান বলছে এই কথা। ব্রাজিলে নেইমার নাম এতই জনপ্রিয় যে, সেখানে প্রায় আড়াই হাজার মানুষের নাম এই ফরোয়ার্ডের নামে। তাদের মধ্যে ৫০ জন আবার মেয়ে। প্রিয় ফুটবলার বা ক্রিকেটারের নামে ছেলেমেয়ের নাম রাখা নতুন কিছু নয়। কিন্তু তা যদি হাজার দুয়েক ছাড়িয়ে যায়, তখন তা মনোযোগ কাড়তে বাধ্য। সম্প্রতি গ্লোবো এমন একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে।

তাদের তথ্যমতে ব্রাজিলে মোট ২৪৪৩ জন মানুষের নাম নেইমার। দেশের ২৭ রাজ্যে তার নামে মানুষ আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মিনাস গেরাইসে (৩৭২ জন)। এরপরে রয়েছে সাও পাওলো (৩৪০ জন), আমাজোনাস (২৩৯ জন) ও বাহিয়া (২৩২ জন)।

নেইমারের ফুটবলে অভিষেক হয় ২০০৯ সালে সান্তোসে। তখন ব্রাজিলে ‘নেইমার’ নামধারী মানুষের সংখ্যা ছিল একশরও কম। সময় যত গেছে, নেইমার দ্যুতি ছড়িয়েছেন, বেড়েছে তার নামে নামকরণ।

তবে নামের দিক থেকে ব্রাজিলে নেইমার কিন্তু সবচেয়ে জনপ্রিয় নন। সেখানে তাকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার- হুয়ান রোমান রিকেলমে।

আইবিজিই–এর তথ্য অনুযায়ী, ব্রাজিলে ‘রিকেলমে’ নামধারী মানুষের সংখ্যা ২৫ হাজার ৯৪২ জন। নব্বই দশকের শুরুর দিকে ব্রাজিলে ‘রিকেলমে’ নাম ছিল মাত্র ২২৮ জন। কিন্তু তার ক্যারিয়ারের সময়ে অর্থাৎ ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয় ১২ হাজার ২২০।

ব্রাজিলে যে ফুটবল পূজনীয় খেলা, সেটা না বললেও চলে। তবে এতটাই যে, ফুটবলারদের নামেই সন্তানদের নাম রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তারা। নাকি নাম সংকটে ভুগছে দেশটি, সেই প্রশ্ন উঠতেই পারে?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার

আপডেট সময় ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫