সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

আজ বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকেল পাঁচটায় তার আগমনের নতুন সূচি নির্ধারিত হয়েছে। হামজার আগমনের দিনে জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই।

বাফুফে হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। ফেডারেশন সূত্রে জানা গেছে, অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে হামজা সেই ফ্লাইট ধরতে পারেননি। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে।

এশিয়ান কাপ বাছাইয়ে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলা শুরু করেন। এরপর জুন ও অক্টোবর উইন্ডোতেও এসেছিলেন। জুন ও অক্টোবর দুই উইন্ডোতেই তিনি দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করেছেন।

আগামীকাল রাতে কানাডা থেকে পৌঁছানোর কথা সামিত সোমের। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন। কোচ হ্যাভিয়ের সামিতকে নেপাল ম্যাচে কখন কতটুকু খেলান সেটাই দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

আপডেট সময় ১২:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫