সংবাদ শিরোনাম ::
রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছালো সিলেটে চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেয়া হবে না : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, প্রশাসন হলো জনগণের, কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের ভরণপোষণ, বেতন-ভাতা জনগণই বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা/কর্মচারীরা পালিত হয়।

বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। কাউকে ছাড় দেয়া হবে না।রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন এলডিপি প্রেসিডেন্ট।

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কর্নেল অলি আহমদ। আবদুর রশিদকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন তার জন্য প্রার্থনা করেন তিনি।

কর্নেল অলি বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে সরকার। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে

প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেয়া হবে না : কর্নেল অলি

আপডেট সময় ০৬:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২