ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দেবের বাড়িতে জোড়া উদ্‌যাপন

টলিউড সুপারস্টার দেবের বাড়িতে আজ জোড়া উদ্‌যাপন। একে তো বড়দিন তারওপর নিজের জন্মদিনও আজকে। প্রতিবার জন্মদিনের আগে কোনো না কোনো ছবি মুক্তি পায় বিষয়টা কি কাকতালীয় নাকি জ্যোতিষীর পরামর্শ? দেব জানালেন, পরিশ্রমে বিশ্বাসী তিনি ভাগ্যে নন।

এবারও জন্মদিনের আগে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘প্রজাপতি’। এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। দুই সময়ের দুই সুপারস্টার একই ছবিতে, দুজনের রাজনৈতিক মতাদর্শও ভিন্ন। কীভাবে জমল দুজনার? এমন প্রশ্নে দেব জানান, মিঠুনদার সঙ্গে তার পরিচয় সেই মুম্বাই থেকে। সেখানে তার বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল। ছবির সেটে দুজনার দেখা। তখন থেকেই একধরনের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে দুজনার মধ্যে।

‘প্রজাপতি’ ছবির দৃশ্যে দেব ও মিঠুন
‘প্রজাপতি’ ছবির দৃশ্যে দেব ও মিঠুন

শুটিংয়ের সময়টাতে এ ব্যাপারটিতে খুব সজাগ ছিলেন দেব। তিনি আরও বলেন, ‘আমরা কখনও নিজেদের পছন্দে হস্তক্ষেপ করি না। মিঠুনদা সকালে তৃণমূলকে গালি দিয়ে সন্ধাবেলা আমার বাড়িতে খেতে এসেছেন। বলেছি, মাংস খাবে? খাওয়াদাওয়া হয়েছে। আড্ডা জমেছে। এটাই আমাদের সম্পর্ক। আমি কখনও অন্য দলের কাউকে নিয়ে কটূক্তি করিনি। সেই জন্যই হয়তো মিঠুনদা আমায় ভালোবাসেন। তাই জন্য আমার প্রতি এই ভ্রাতৃত্ববোধ, সৌজন্যবোধ হয়তো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দেবের বাড়িতে জোড়া উদ্‌যাপন

আপডেট সময় ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২