সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পেসার জাহানারা আলম। বিসিবি অবশ্য তাৎক্ষনিকভাবে জাহানারার অভিযোগ উড়িয়ে বিবৃতি দিয়েছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ জ্যোতি। অভিযোগ শুধু উড়িয়েই দেননি পাল্টা একহাত নিয়েছেন।

জ্যোতির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল এর মধ্যে ছিল সিনিয়র ক্রিকেটারদের অসম্মান, জুনিয়রদের গায়ে হাত তোলাসহ এমন সব গুরুতর অভিযোগ।

এবার জ্যোতি অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’

দলের বাইরে থাকায় বিষোদগার করছেন দাবি করে তিনি আরও বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!’

এ সময় যারা পাশে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

এর আগে বিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও আসরটা খুব একটা রাঙাতে পারেননি নিগার সুলতানা জ্যোতির দল। ৭ ম্যাচ খেলে কেবল ১ জয় পেয়েছে বাংলাদেশ। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আপডেট সময় ০৩:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫