সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না

সেঞ্চুরি করেই আগুনে উদযাপন মুশফিকের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

সেঞ্চুরির স্বপ্ন নিয়ে গতকাল দিনের খেলা শেষ করেছিলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজ সকালে খেলতে নেমে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেলেন।

তবে এদিন মুশফিকের উদযাপনটাও আলাদাভাবে নজর কাড়বে যে কারও। বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়েই মুষ্ঠিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়লেন। আগুনে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েও থাকলেন বোলাদের দিকে। মুশফিকের খ্যাপাটে এমন উদযাপন এর আগেও দেখা গেছে। এবার জাতীয় লিগে তার এমন উদযাপন দেখা গেল।

ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সব ঠিক থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। আসন্ন ম্যাচের আগে প্রস্তুতিটাও সেরে নিচ্ছেন দারুণভাবে।

এর আগে গতকাল দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছিল সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে ৫০ রানে পিছিয়ে ছিল মুশফিকরা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১০ রান করে ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ সকালে খেলতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মুশফিকদের। দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান এবাদত হোসেন। এক ওভার পর সাজঘরে ফেরেন দশে নামা খালেদ আহমেদও।

মুশফিক তখনও ৯৬ রানে অপরাজিত, আরেক প্রান্তে শেষ ব্যাটার! মুশফিক অবশ্য বেশি সময় নিলেন না। পেসার এনামুলের করা ওভারের দ্বিতীয় বলেই স্কুপ শটে বাউন্ডারি হাঁকান মুশফিক আর তারপরই আগ্রাসী উদযাপন। আগের দিন মুশফিককে বেশ কয়েকটি বাউন্সার করেছিলেন এনামুল, যার একটি আঘাত হেনেছিল হেলমেটেও। হয়তো এমন খ্যাপাটে উদযাপনের নেপথ্যে সেটির জবাবই লেখা ছিল!

শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটারের বিদায়েই শেষ হয় সিলেটের ইনিংস। ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রানে আউট হন মুশফিক। তার বিদায়ে সিলেটের ইনিংস শেষ হয় ২৯০ রানে। ২০ রানের লিড পায় ঢাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

সেঞ্চুরি করেই আগুনে উদযাপন মুশফিকের

আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫