সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

বিপিএলে থাকছে না নোয়াখালী, বাদ পড়ল দুই ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে সবমিলিয়ে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আলোচনার জন্য ৯টি প্রতিষ্ঠানকে গেল বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। আমন্ত্রণ না পাওয়া ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ছিল চিটাগং কিংস ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস।

এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না সেটা অনুমিতই ছিল। তবে এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে আরও দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে আছে নোয়াখালির নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানো বাংলা মার্ক। তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেয়া হয়েছে। এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে কী কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১১ টা থেকে ৮ টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি… ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিপিএলে থাকছে না নোয়াখালী, বাদ পড়ল দুই ফ্র্যাঞ্চাইজি

আপডেট সময় ০৯:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫