সংবাদ শিরোনাম ::
পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট

বিসিবিতে ছায়া কমিটির কোনো সুযোগ দেখছেন না ফাহিম

জাতীয় দল পরিচালনার জন্য বোর্ড পরিচালনার দায়িত্বে আসা সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হতে পারে ‘ছায়া কমিটি’। এমন গুঞ্জন শোনা গিয়েছিল দিন দুয়েক আগে। কিন্তু এমন ‘ছায়া কমিটি’র সুযোগ দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বিশেষ প্রয়োজনে স্পেশাল কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের সবকিছু দেখভাল করে থাকে ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে চাওয়া অনুযায়ী যেন চাহিদা মেলাতে পারছেন না ফাহিম, এমন কথা শোনা যায় মাঝেমধ্যেই। যার প্রেক্ষিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন একটা কমিটি গড়তে পারে বিসিবি এমন গুঞ্জন ছিল। যদিও এমন কিছুর সম্ভাবনা দেখছেন না ফাহিম।

গণমাধ্যমকে আজ তিনি বলেন, ‘ছায়া কমিটির তো কোনো সুযোগ নেই। বিসিবির প্রত্যেকটা কমিটিরই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক বলব না কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার আছে—যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ক্রিকেট বোর্ডে যথেষ্ট সময় কাটিয়েছে।’

‘যেকোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা যদি আমি একজন বিদেশি কোচ নিতে চাই, প্রধান কোচ নিতে চাই—একটা বিশেষ কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন অধিনায়ক নির্বাচন করতে চাই সেটা একটা বিশেষ কমিটি করে করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোন সুযোগ আছে।’-যোগ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিসিবিতে ছায়া কমিটির কোনো সুযোগ দেখছেন না ফাহিম

আপডেট সময় ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫