ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ১০:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব- ৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর মাঝি লালমোহন উপজেলার চর কালাই দাস গ্রামের বাসিন্দা মৃত আজগর মাঝির ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর মাঝি ও তার কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন যাবত জ্বীন ভূতের বাদশা সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। চক্রটি মানুষের মানসিক ও ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান করেন বলে অনলাইনে বিজ্ঞাপন দিতেন। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকার বাসিন্দা মো. দিদারুল আলম (৪০) নামের এক ব্যক্তি অনলাইনে তাদের দেওয়া বিজ্ঞাপন দেখে মোবাইল নম্বরে যোগাযোগ করে তাঁর ব্যক্তিগত সমস্যার কথা বললে প্রতারক চক্রটি তাঁর সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবং কৌশলে তার থেকে গেল ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ৫৩ লাখ ৫ হাজার টাকাও হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী দিদারুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। এরপর আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

র‍্যাব আরও জানায়, উক্ত মামলায় এর আগেও মো. কামাল উদ্দিন মীর নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটবাজার এলাকা থেকে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়। চক্রটির অন্য প্রতারকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছ বলেও জানায় র‍্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

আপডেট সময় ১০:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫