রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার গৌরীচন্না বাজারে বিএনপির লিফলেট বিতরণ করা হযেছে। ।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের নেতৃত্ব দেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনে মনোনয়ন প্রত্যাশী বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার। এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সদস্য জনাব মাওলানা মোঃ আব্দুল মেতালেব, বরগুনা সদর উপজেলা সেচছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন পল্টু, গৌরিচন্না বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা কাজী সাইদুর রহমান, যুবদল নেতা আসলাম খান,মোঃ সজীব মৃধা ছাত্র দল নেতা সাইফুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস আলী সহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ অনুস্ঠানে জনাব ফজলুল হক মাস্টার বলেন, “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মোঃ আব্দুল মোতালেব ,স্টাফ রিপোটার, বরগুনা 























