ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫৯ বছরে পদার্পণ করছে বিটিভি

বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ২৫ ডিসেম্বর গৌরবোজ্জ্বল ৫৮ বছর পেরিয়ে ৫৯ বছরে পদার্পণ করছে জাতীয় এ গণমাধ্যমটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিটিভি পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। বিটিভি প্রাঙ্গণে  আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশগ্রহণ করবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা। এছাড়াও ২৫ ডিসেম্বর দিনভর বিটিভির পর্দায় থাকবে নানান পরিবেশনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে বিটিভি স্বাধীনতা সংগ্রাম, কৃষি, শিল্প, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, তথ্য, সংবাদচর্চার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। রুচিশীল অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণেও ভূমিকা পালন করে আসছে বিটিভি। ৫৯ বছরে বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্টিসহ দেশের সকল মানুষের কাছে পৌঁছানো এবং বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার তথ্যগুলোকে সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

৫৯ বছরে পদার্পণ করছে বিটিভি

আপডেট সময় ১২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২