ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বেগমগঞ্জে স্প্রে ছিটিয়ে মেম্বারের বাড়িসহ তিনটি ঘরে দূর্ধর্ষ চুরি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নেওয়াজের বাড়িতে একই রাতে তিনটি ঘরে সংঘটিত হয়েছে দূর্ধর্ষ চুরির ঘটনা। সংঘবদ্ধ চোরচক্র পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামরুল হাসান কমল ওই রাতে তার অসুস্থ মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তার নিজ ঘর ও ছোট চাচা মো. শাহজাহানের ঘরে প্রবেশ করে। প্রথমে তারা নেশাজাতীয় স্প্রে ছিটিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ফেলে, এরপর আলমারি ও ঘর তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

চোরেরা কমল মেম্বারের মায়ের গলা থেকে ও আলমারিতে রাখা স্বর্ণালংকার, ছোট চাচার ঘরের অলংকার, এবং চাচীর গলার চেইন ও কানের দুল লুট করে নেয়। এছাড়া পার্শ্ববর্তী খোরশেদ আলমের ঘরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে, চোরচক্র ওই বাড়ির আশপাশে স্প্রে ছিটিয়ে দেয় যাতে কেউ বিষয়টি টের না পায় বা বাধা দিতে না পারে।

নেশাজাতীয় স্প্রের প্রভাবে সাবেক মেম্বার কামরুল হাসান কমলের মা, ছোট চাচার পরিবারের সদস্যরা, ভাতিজি, খোরশেদ আলম ও তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার

বেগমগঞ্জে স্প্রে ছিটিয়ে মেম্বারের বাড়িসহ তিনটি ঘরে দূর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৬:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫