ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

অবশেষে বই পেল বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থী

শিক্ষাবর্ষের দশ মাস পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী বাংলা বই হাতে পেয়েছে। ‘সামনে বার্ষিক পরীক্ষা, এখনো বাংলা বই পায়নি ৫৪ শিক্ষার্থী’ শিরোনামে অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের পর অবশেষে বাংলা বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। গত সোমবার (২০ অক্টোবর) সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর পরপরই গত সোমবার ও মঙ্গলবার যৌথভাবে ওই শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীর হাতে বাংলা বই পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ১২টি উপজেলাতে বই দিয়েছি, আর এখানে মাত্র ৫০টি বই দেব না এটা হতেই পারে না। আমি ঢাকাতে একটি কর্মশালায় রয়েছি, শুনেছি বই ম্যানেজ করে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান বলেন, বই না পাওয়ার বিষয়ে আমি অবগত ছিলাম না, আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। বিষয়টি সামনে আসার পর আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই ম্যানেজ করে দিয়েছি। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষাবর্ষের প্রায় শেষ পর্যায়ে এসেও বাংলা বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

অবশেষে বই পেল বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থী

আপডেট সময় ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫