ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ : আমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছে। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রুপকার এবং ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আমান এসব কথা বলেন। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আমান বলেন, হাসিনা বিদেশে পালিয়ে গেলেও এখনো তার (হাসিনার) প্রেতাত্মারা সক্রিয় সকল জায়গায়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, এই ঘটনা (বিমানবন্দরে আগুন)সহ সকল ঘটনার সুষ্ঠু তদ্ন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের।

নির্বাচন নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস, ওই সময়েই নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে। পিআরের নামে কেউ নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে। তবে নির্বাচন রুখতে যারা আসবে, তাদেরকে জনগণই রুখে দিবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে তারা বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।

আওয়ামী লীগ প্রসঙ্গে আমান বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, তারা গুম-খুন-হত্যায় জড়িত। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে। ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। হাসিনা গুম-খুনে জড়িত। সুতরাং তার বিচারেরও কোনো বিকল্প নেই।

প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতিচারণ করে আমান বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসৈনিক।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সাথে তার হৃদয়ের সম্পর্ক ছিল। খুব সাধারণ জীবনযাপন করতেন। রাজনীতির বাইরে কোনো চিন্তা করেননি কোনোদিন। ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন- সংগ্রামেও রাজপথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান, জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব জামিল আহমেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সহ-সভাপতি মাহবুব আলম, ডিএলের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা ইউনুস সোহাগ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ : আমান

আপডেট সময় ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫