ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসআরএম লিমিটেড ও স্টিল

গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসআরএম ওয়্যারস লিমিটেডে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানি দুটি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি দুটি।
তথ্য অনুযায়ী, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা করে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই কৌশলগত বিনিয়োগের লক্ষ্য হবে- গ্রুপভুক্ত প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থায় উচ্চমানের তার (এলআরপিসি, ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যারস, চেইন-লিংক ফেন্স এবং অন্যান্য) উৎপাদনের মাধ্যমে বাজার অংশীদারিত্ব বাড়ানো। পাশাপাশি এই বিনিয়োগের অর্থ দিয়ে কোম্পানিটি একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন, একটি অত্যাধুনিক মানের ফাস্টেনার এবং বোল্ট নাট উৎপাদনকারী কারখানা স্থাপনে ব্যয় করবে।

এদিকে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদ তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানি দুটি তাদের বিগত বছরের অর্জিত আয়ের দশমিক ২৫ শতাংশ সিএসআর কার্যক্রমে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতি অর্থবছরে কোম্পানিটি যে পরিমাণ অর্থ আয় করবে তা থেকে দশমিক ২৫ শতাংশ পরের অর্থবছরে সিএসআর কার্যক্রমে ব্যয় করবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকানির্বাহ, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা, বিশেষায়িত হাসপাতালে অনুদান এবং পরিবেশগত স্থায়িত্বসহ বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি দুটি ওই অর্থ ব্যয় করবে।

কোম্পানিটি দুটি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের আলোকে দশমিক ২৫ শতাংশ হারে সিআরআর কার্যক্রমে ব্যয়ের হিসাব দেখানো হলো। ওই অর্থবছরে বিএসআরএম লিমিটেডে মোট আয় হয়েছে ৮ হাজার ৩৫২ কোটি ৮৮ লাখ টাকা। এই হিসেবে সিএসআর কার্যক্রমে ব্যয় করা হবে ২০ কোটি ৮৮ লাখ টাকা। আর বিএসআরএম স্টিলের আয় হয়েছিল ৮ হাজার ২৭০ কোটি ৬১ লাখ টাকা। এই হিসেবে কোম্পানিটি সিআরএম কার্যক্রমে ব্যয় হবে ২০ কোটি ৬৮ লাখ টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসআরএম লিমিটেড ও স্টিল

আপডেট সময় ১২:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫