ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা-মেয়ে। এর আগে তারা একই বর্ষে এসএসসি পাস করেন তারা। এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন। মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে চাই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

আপডেট সময় ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫