ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

‘কেমন আছ তোমরা’, গ্রেফতার পুলিশ সদস্যদের মামুনের প্রশ্ন

  • নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে গ্রেফতার পুলিশ সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি তাদের প্রশ্ন করেন, ‘কেমন আছো তোমরা’।
হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর থেকেই অনেকটা আলাদা রাখা হচ্ছে তাকে। মিশতে দেওয়া হয় না কারও সঙ্গে। এমনকি ট্রাইব্যুনালে আনা-নেওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বৃহস্পতিবার হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। যেখানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাইলেও রাজসাক্ষী মামুনের ভার ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন। তাই এদিন অনেকটাই নির্ভার দেখা যায় সাবেক আইজিপি মামুনকে।

এদিন হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে সাবেক এই আইজিপি নিজের অধীনস্থ অনেক পুলিশ অফিসারকে হাজতখানায় বসে থাকতে দেখেন। তারা সবাই আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামি। এ সময় তাদের উদ্দেশ্য করে সাবেক আইজিপি মামুন বলেন, ‘কেমন আছো তোমরা?’। পরে সবাই এক সুরে সাবেক এ আইজিপিকে বলেন, ‘ভালো আছি স্যার।’

ওই সময় তিনি আরও জিজ্ঞেস করেন, ‘কে কোন কারাগারে আছো?’। আবারও সবাই হাসিমুখেই উত্তর দিলে সাবেক আইজিপি বলেন, ‘সবাই দোয়া কইরো। শরীরটা ভালো যাচ্ছে না’। তারও এই আইজিপির কাছে দোয়া চান। জুলাই আন্দোলনের সময় পুলিশের আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

‘কেমন আছ তোমরা’, গ্রেফতার পুলিশ সদস্যদের মামুনের প্রশ্ন

আপডেট সময় ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫