ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৫ কলেজে শতভাগ ফেল

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। ফলে এসব কলেজের ফলাফল শতভাগ ফেল। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- শতভাগ ফেল করা কলেজ নাটোর জেলায় বেশি। এই জেলায় ১১ কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জ থেকে থেকে একটি কলেজ রয়েছে। এছাড়া রাজশাহীতে শতভাগ ফেল করা কলেজ রয়েছে ৫টি, সিরাজগঞ্জ জেলায় চারটি, নওগাঁয় ৬টি, পাবনায় ৩টি, জয়পুরহাটে তিনটি ও বগুড়ায় ২টি কলেজ রয়েছে।

এসব কলেজের কোনোটিতে একজন ও কোনোটিতে ৩৬ জন পরীক্ষার্থী ছিল। একজন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ছয়টি ও দুইজন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ১২টি। এর আগের বছর (২০২৪) সালে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ছিল ১২টি ও তার আগের বছর ছিল ৪টি। এছাড়া ২০২২ সালে ছিল ৯ কলেজ।

এ বছর এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের ৩৫টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। আমরা এমন ফলাফলের বিষয়ে তাদের থেকে জানতে চাইবো। এ বছর অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩২ হাজার ৬৩৮ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৫ কলেজে শতভাগ ফেল

আপডেট সময় ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫