ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু
পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, দীর্ঘ প্রস্তুতি ও নিবিড় মূল্যায়নের পর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যেন কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। একইসঙ্গে দীর্ঘ ১০ বছর পর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এইচএসসির ফল প্রকাশ উপকলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এস এম কামাল উদ্দিন বলেন, আজ খুবই সুখের দিন। আমরা দীর্ঘদিন কাজ করার পরে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পেরেছি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল, যাতে তারা যথাযথভাবে কাজ শেষ করতে পারেন। তিনি বলেন, এবার পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের আমরা সময় বাড়িয়ে দিয়েছিলাম। ফলে তারা খাতা মূল্যায়নের পর্যাপ্ত সময় পেয়েছেন এবং খুব মনোযোগসহকারে কাজ করেছেন। একইসঙ্গে প্রায় এক দশক পর এবারই প্রথম পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানি বোর্ডের নিজস্ব তহবিল থেকে বাড়ানো হয়েছে। আমরা এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেইনি। ফলে পরীক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল।

খাতা মূল্যায়নে অনিয়মের বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অভিযোগ আমরা দেখেছি। তদন্তে প্রমাণিত হওয়ায় ১৪ জন শিক্ষক ও প্রশিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তাদের বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি সবকিছু নির্ভুল রাখতে। এবার ফল প্রস্তুতে কোনো ভুলত্রুটি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানি

আপডেট সময় ০২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫