ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ, জিপিএ–৫ পেয়েছেন ২৪৫৪ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছেন এবং ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়। প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে। ফলাফল জানতে কলেজে আসা অভিভাবক মবিনুর রহমান মামুন বলেন, আমার ছেলে আলভি রহমান জিপিএ–৫ পেয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের পরিবারের বড় একটি স্বপ্ন আজ বাস্তব হয়েছে। ওর ইচ্ছা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে পড়বে। আমরা চাই, সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারও কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ, জিপিএ–৫ পেয়েছেন ২৪৫৪ জন

আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫