ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। দুই দফা প্রচার-প্রচারণা শেষে ভোটারদের রায়ের অপেক্ষায় প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর কাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসুর ১৫ তম নির্বাচন। শেষ সময়ে চলছে নানান বিশ্লেষণ। কোন হলে কত ভোট, তা নিয়ে হিসাব-নিকাশ কষছেন প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, রাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। যার মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ১৭ হাজার ৫৯৬ জন। একজন ভোটারকে মোট ৪৩টি পদে ভোট দিতে হবে। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৩টি, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের। একজন ভোটার ৪৩টি ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট একটি ভোটে প্রায় ১৪ সেকেন্ড।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ৯৯৩ জন, শাহমাখদুম হলে ১ হাজার ৮০৯ জন, নাবাব আব্দুল লতিফ হলে ১ হাজার ১১৩ জন, আমীর আলী হলে ১ হাজার ২৩৩ জন, শামসুজ্জোহা হলে ১ হাজার ৩০৪ জন, হবিবুর রহমান হলে ২ হাজার ৪৪৬ জন, মতিহার হলে ১ হাজার ৮৭১ জন, মাদার বক্স হলে ১ হাজার ৮৭৪ জন, সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৮৮১, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৬৩ এবং বিজয়-২৪ হলের ১ হাজার ৫৩৪ ভোট।

এছাড়া মেয়েদের ৬টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট জুলাই-৩৬ হলে, ভোটার ২ হাজার ৪৭২ জন। রহমতুন্নেসা হলে ১ হাজার ৭৬৬ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ২৭৫ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ২৪১, বেগম রোকেয়া হলে ২ হাজার ১৭৩ এবং মন্নুজান হলে ২ হাজার ৩৭৮ জন ভোটার রয়েছেন।

ভোটারদের কার ভোট কোন কেন্দ্রে- রাকসুতে এবার নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনটির উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এখানে ভোট দিবেন সবচেয়ে বেশী ৪ হাজার ৬৬৫ জন।

মমতাজ উদ্দিন কলা ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনে ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হলের ২ হাজার ৩৭৮ ভোটাররা ভোট দিবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ভোট দেবেন তিনটি হলের ভোটাররা। ভবনের পূর্ব-মধ্য গেট দিয়ে ঢুকে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ–পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের ৪ হাজার ২৮২ শিক্ষার্থীরা ভোট দিবেন।

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনের ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের ৪ হাজার ২৫৫ ভোটাররা ভোট দিবেন।

জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আবদুল লতিফ হলের ২ হাজার ৬৪৭ জন ভোটাররা দিবেন।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শেরে বাংলা ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হল, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ২৮৬৪ জন ভোটাররা দিবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হলরুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হলরুমে শাহ মখদুম হলের ৩ হাজার ০৪২ শিক্ষার্থীদের ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

আপডেট সময় ১০:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫