ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ডাম্পিং থেকে সোজা বিমান সচিব পদে সড়ক সচিব জিয়াউল হকের স্ত্রী! বিদ্যালয়ের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক

স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজে : স্বামীর দোষ স্বীকার

রাজধানীর কলাবাগান থানা এলাকায় গৃহবধূ তাসলিমাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী নজরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি। আসামি নজরুল ইসলাম ঢাকার আদাবর থানার উত্তর আদাবর এলাকার আমিনুল ইসলামের ছেলে। অপরদিকে নিহত তাসলিমা গাজীপুর জেলার পূবাইল থানাধীন বিন্দান গ্রামের মো. সিরাজ মিয়ার মেয়ে।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর বংশাল থানার নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে আসামি নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০০৪ সালে তাসলিমা ও আসামি নজরুল ইসলামের বিয়ে হয়। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন আসামি নজরুল। এ নিয়ে গত ৫-৬ বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গেল ১৩ অক্টোবর সন্ধ্যায় নিহত নারীর দুই মেয়ে তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ করে। এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে। মরদেহে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। নিহতের মরদেহ উদ্ধারের আগেই নিহত তাসলিমার স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিন রাতে তাসলিমার ছোট ভাই নাঈম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজে : স্বামীর দোষ স্বীকার

আপডেট সময় ০৭:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫