ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না: ভাবনা

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যার নাম ‘এক্সকিউজ মি’। নির্মাণ করছেন রায়হান খান। আর এই সিনেমায় প্রথমবারের মতো জিয়াউল রোশানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ভাবনা।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে সিনেমার নির্মাতা, প্রধান দুই অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাবনা জানান, কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনায় থাকতে পছন্দ করেন না তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার কাজ অভিনয় করা। আমি অভিনয় নিয়েই আলোচনায় থাকতে পছন্দ করি।’

সংবাদ সম্মেলনে নির্মাতা ও নায়কের সঙ্গে ভাবনা

এক প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, ‘যেখানে আপনার প্রশ্ন বলতেই ঝামেলা হচ্ছে, সেখানে আমি কিভাবে আনন্দ পেতে পারি? আমি এসব কটূ কথায় ভীষণ কষ্ট পাই, এখানে তো আনন্দ পাওয়ার কিছু নেই। যেখানে আপনি প্রশ্ন করতেই অস্বস্তি বোধ করছেন সেখানে আমি আনন্দ পেতে পারি না। আমি ভীষণ ভীষণ রকমের কষ্ট পাই। কিন্তু দমে যাই না।

শরীর নিয়ে বিভিন্ন সময় কটূক্তির মুখে পড়া নিয়েও মুখ খোলেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আমার গাল মোটা নাকি আমি মোটা, সেসব নিয়ে একদম ভাবতে পছন্দ করি না। অভিনয় নিয়ে এতো ব্যস্ত থাকি যে এসব নিয়ে ভাবতেই চাই না। আমি মনে করি অভিনয়শিল্পী হিসেবে আমাদের অনেক কাজ করা দরকার।’

ভাবনা আরও বলেন, ‘কে আমাকে নিয়ে বাজে কথা লিখল, কে সমালোচনা করল এসব যদি দেখতে যাই, তাহলে এতো সময় চলে যাবে যে পরেরদিন ঘুম থেকেই উঠতে পারবো না। কাঁদতে কাঁদতেই দিন চলে যাবে। সো ওসব আমার দেখার সময় নেই। ওসব নিয়ে কেউই আমরা মাথা ঘামাই না, কিন্তু মানুষ হিসেবে ডেফিনেটলি আমাদের খারাপ লাগবে, যেহেতু বোধশক্তি আছে।’

Tag :

One thought on “কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না: ভাবনা”

  1. Pingback: pharmacy canada

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না: ভাবনা

আপডেট সময় ০৪:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২