ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেব রুক্মিণীকে বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবেন মিঠুন!

টলিউডের ‘প্রজাপতি’ ছবির ট্রেলারের দেখা গেছে, বাবা-ছেলে দুজনেই একে অপরের খেয়াল রাখেন। ছেলের জন্য রান্না করা, খাইয়ে দেওয়া থেকে জামার বোতাম সেলাই করে দেওয়া সবই করেন বাবা মিঠুন। অন্যদিকে, কাজে ব্যস্ত থাকলেও বাবার খেয়াল রাখতে ভোলেন না ছেলে দেব। ছেলের কাছে বাবার আবদার তুই শুধু বিয়েটা করে নে।

এরই মাঝে পুরনো বন্ধু কুসুম মমতা শঙ্করের সঙ্গে মন্দিরে দেখা হওয়ায় তার মেয়ের সঙ্গে ছেলের বিয়ের প্ল্যান করে ফেলেন গৌড় মিঠুন চক্রবর্তী। এরপরই শুরু হয় ত্রিকোণ সম্পর্ক, দোলাচল ও সম্পর্কের টানাপোড়েন। শেষপর্যন্ত কাকে বিয়ে করবেন দেব?

সে তো না হয় হলো, তবে বাস্তব জীবনে রুক্মিণীকে কবে বিয়ে করছেন দেব? সম্প্রতি জি ২৪ ঘণ্টার স্টুডিয়োতে বসে দেবের সামনেই সেকথা ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী।

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে দেব বলেন, ছবিতে, ৩৬ বছর হয়ে গেছে। কিন্তু একটা ছেলে সে কিছুতেই বিয়ে করছে না। যেটা কি না আমার বাড়ির প্রত্যেক দিনের খবর। এরপর মিঠুন চক্রবর্তীর দিকে দেখিয়ে দেব বলেন, বিয়ে নিয়ে উনিও আমায় বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, এটা আসলে আমাদের রিয়েল লাইফ স্টোরি!।

আর তাতে সহমত প্রকাশ করেন মিঠুন। কিছুটা হতাশ চোখে মিঠুন বলেন, সত্যিই পাগল হয়ে গিয়েছি। ওর হবু বউ আমায় রোজ বলছে, তোমার কথাও শুনছে না! আমি তখন ভাবি, ভগবান ওকে যে কী তৈরি করেছে বুঝতে পারছি না।

ওয়েডিং প্ল্যানার আপনার বিয়ের বরাত কবে পাচ্ছেন? দেবের বিয়ে নিয়ে এই প্রশ্নের উত্তর দেন মিঠুন। তিনি বলেন, এই সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আমি মারব ওকে ডান্ডা, হয়ে যাবে মনে হচ্ছে…, কিছু তো একটা হবে…।

এরপর মিঠুনকে প্রশ্ন করা হয়, আপনি যখন দেবের বয়সী ছিলেন, তখন তো বিভিন্ন নায়িকাকে জড়িয়ে আপনার নামে অনেক গুঞ্জন ছড়িয়েছে, সেই তুলনায় দেব কি কম ফ্ল্যামবয়? উত্তরে মিঠুন বলেন, একদম নয়, ও ছুপা রুস্তম। আমি আগে খেলি, ও ব্যাক সাইডে খেলে। মিঠুনের এই কথায় কিছুটা লজ্জা পেয়ে যান অভিনেতা দেব। এরপরই দেব জানান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে মিলে দেবের নামে গসিপ করেন রুক্মিণী। তবে দেবকে কীভাবে দেখেন? এই প্রশ্নে মিঠুন চক্রবর্তী অবশ্য বলেন,  আমার কাছে ও মেগাস্টার নয়, বিগ হার্টেট ম্যান, খুবই সিম্পল।

Tag :

One thought on “দেব রুক্মিণীকে বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবেন মিঠুন!

  1. Pingback: drugs for sale

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দেব রুক্মিণীকে বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবেন মিঠুন!

আপডেট সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২