সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

গাজীপুর বিআরটিএর ইন্সপেক্টর নাসিরুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর অফিসের মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি ড্রাইভিং বোর্ড পরীক্ষায় ফেল করা প্রার্থীদের কাছ থেকে প্রতি জনে ৫ হাজার টাকা ঘুষ নিয়ে পাস করিয়ে দেন। একইভাবে যানবাহনের ফিটনেস নবায়নের জন্য ২ থেকে ৩ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন অন্তত ২০টিরও বেশি গাড়ির ফিটনেস সনদ প্রদান করা হয় বলে জানা গেছে।

যানবাহনের সব কাগজপত্র ও অবস্থা সঠিক থাকলেও অনেক সময় গ্রাহকদের অযথা হয়রানি করা হয়। এতে তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ সম্পন্ন করেন।

একজন ভুক্তভোগী প্রার্থী জানান—
“আমি টাকা দেইনাই, দেইখা আমায় ফেল করিয়ে দিয়েছে নাসিরুল।”

গাড়িচালক ও মালিকদের অভিযোগ, বিআরটিএর এ ধরনের দুর্নীতি ও দালাল চক্রের কারণে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অসাধু কর্মকর্তা ও দালাল চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এমন অনিয়মের কারণে সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গাজীপুর অঞ্চলে বিআরটিএ অফিসের দুর্নীতি এখন ‘ওপেন সিক্রেট’, অথচ দেখার যেন কেউ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

গাজীপুর বিআরটিএর ইন্সপেক্টর নাসিরুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০১:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫