ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডার নিমতলিতে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে পূজার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ডিউটি চলাকালে গুলি ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় এক উপপরিদর্শক মোবাশ্বির (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি দায়িত্বে চরম অবহেলার ঘটনা। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডিএমপি সূত্র জানায়, মন্দির প্রাঙ্গণের একটি নির্মাণাধীন ভবনের দোতলায় পূজার নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্য ও তিন আনসার সদস্য অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের ঘুমন্ত অবস্থায় পাশে রাখা চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। চুরি হওয়া একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি, যা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দির সংলগ্ন একটি পতিত জায়গা থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

আপডেট সময় ১১:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫