ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

‘বাংলার গায়েন সিজন-২’ চ্যাম্পিয়ন বাঁধন

আরটিভির রিয়েলেটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ এর চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। প্রথম রানার-আপ হয়েছেন যৌথভাবে শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানার-আপ সোহেল ভেরো। গতকাল (২০ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয় গ্র্যান্ড-ফিনালের জমকালো আয়োজন।

অনলাইনে ‘বাংলার গায়েন সিজন-২’ এর দেশি এবং বিদেশী শিল্পীদের আবেদন জমা হয় ২৭ হাজারের অধিক। সেখান থেকে বাছাইকৃত ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১৫০ জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গ্র্যান্ড ফিনালে।

তিন বিচারকের সঙ্গে বাঁধন

বেঙ্গল সিমেন্ট নিবেদিত ‘বাংলার গায়েন সিজন-২’এর পুরো আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন ও ইমন সাহা এবং গীতিকবি কবির বকুল।

চূড়ান্ত প্রতিযোগিতায় ছয় ফাইনালিস্টের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী-নোলক, কোনাল, রন্টি দাশ, রাশেদ, কিশোর ও আশিক। অনুষ্ঠান শেষ হয় ফলাফল ঘোষণা এবং আতশবাজির মধ্য দিয়ে।

আরও উপস্থিত ছিলেন- বাউলশিল্পী শফি মন্ডল, শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা, আরটিভি অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রাশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

‘বাংলার গায়েন সিজন-২’ চ্যাম্পিয়ন বাঁধন

আপডেট সময় ১১:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২