ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

ইউক্রেনের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়। যা এখনো চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজই সবচেয়ে বড় হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রোববারের হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। যারমধ্যে ১২ বছর বয়সী এক বালিকা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বালিকার মৃত্যুর তথ্য জানায়নি ইউক্রেনের সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা জানিয়েছেন রাশিয়া কিয়েভে ‘বড়’ হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কয়েকশ ড্রোন ও মিসাইল।

রাশিয়াকে আটকাতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানান আন্দ্রিল সাইবিহা এক্সে এক পোস্টে লিখেছেন, “যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি ব্যক্তিগতভাবে পুতিনের, তার দলের, তার অর্থনীতির এবং তার সরকারেরর টের পাওয়া উচিত। এরমাধ্যমেই যুদ্ধ বন্ধ করবেন তিনি।”

আজকের হামলায় জাপোরিঝিয়াসহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জাপোরিঝিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এছাড়া সেখানকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কিয়েভে অসংখ্য ড্রোন উড়তে দেখা গেছে। ওই সময় সেগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে ইউক্রেনের সেনারা। এসব মিসাইল ছোড়ার শব্দ কয়েকঘণ্টা ধরে শোনা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত হামলা চলছিল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন রাশিয়ার হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জীবন বাঁচাতে কিয়েভের অনেক বাসিন্দা ভূর্গভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

ইউক্রেনের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫