ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ

বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ!

১৫ আগস্টের সকালে মেহেরপুর পৌর শহরের তিন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলছিল বোমাসদৃশ বক্স। যা দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ বক্সগুলো উদ্ধার করে বোমা নয় বলে নিশ্চিত করে। তবে বক্সগুলোতে শেখ মুজিবের ভাষণ বাজছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৫ আগস্ট) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বোমাসদৃশ বক্সগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ।

বোমাসদৃশ বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। পরে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামিয়ে রাখা হয় পানিভর্তি একটি বালতির ভেতর।

কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরো দুটি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা এসব বস্তু দেখতে অনেকটা বোমার মতো।

পাশাপাশি এগুলো থেকে শেখ মুজিবের ভাষণ শোনা যাচ্ছিল। ফলে ১৫ আগস্ট সকালে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে এমন বস্তু ঝুলতে দেখে অনেকেই বিষয়টিকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বস্তুগুলো কারা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী

বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ!

আপডেট সময় ০১:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬