ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জারি বিশেষজ্ঞ ও দেশবরেণ্য ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. পি. কে সাহার সরাসরি তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সার্বিক সহযোগিতায় স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্যস্মৃতি স্মরণে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক ডা. পি. কে সাহার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর ছোট ভাই, ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল এবং শাহ গ্রুপ ও টিএএস গ্রুপের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক।

ক্যাম্পে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নুরুল হক, মুরাদনগরের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, অতিরিক্ত সচিব (অব.) ডা. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ খান এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. শফিউর আলম।

এ ছাড়া মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সদস্য ইব্রাহিম খলিল, ডা. আব্দুস সাত্তার বেগ, মো. মেহেদী হাসান, মো. মাহমুদুল হাসান, মো. মোস্তফা কামাল, তাসলিমা আক্তার, মো. নাইমুর রহমানসহ ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে ৪৫তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিব হোসেন (প্রশাসন), মো. ফকরুল ইসলাম (সাধারণ শিক্ষা), বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম গত ২৩ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। এবারের ক্যাম্পকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় ০২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬