ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত আনতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার হাইকোর্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বদু শেখ তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। অপরদিকে আমির খান তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন।

উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

দুটি পিটিশনের ক্ষেত্রেই হাইকোর্টের আদেশে বলা হয়েছে, নির্বাসন (দেশ থেকে বের করে দেওয়া) দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, তাতে এই সন্দেহ জাগে যে ‍সংশ্লিষ্ট কর্মকর্তারা “খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন”।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫