ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অভিযান পরিচালনার সময় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ওপর চাপাতি ও রামদা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) নগরীর মোগলটুলি এলাকায় সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযানের সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দিকে এগিয়ে আসেন। একপর্যায়ে তারা হামলার চেষ্টা করলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং একজনকে আটক করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর অবৈধ দখল, বিভিন্ন অনিয়ম এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি দায়িত্ব পালনের সময় মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়া কিংবা হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ

কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬