গাংনী রিয়াজ উদ্দীন মার্কেটকে রক্ষা করার জন্য ড্রেন নির্মাণে অনিয়ম করছে পৌরসভা। বড় বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত রিয়াজ উদ্দীন মার্কেট। মার্কেটের পাশ দিয়ে পৌরসভা পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করছে। নিমার্গকৃত ড্রেন পৌরসভার প্লান মাফিক করলে হাজী রিয়াজ উদ্দীন মার্কেটের নিমার্গকৃত দোকান থেকে ৩ ফিট পাশ দিয়ে ড্রেন নির্মাণ করলে ড্রেনটা প্লান মাফিক হবে। কিন্তু হাজী রিয়াজ উদ্দীনের ছেলে ভাই অতিজাদের কাছে গাংনী পৌরসভা সচিব, প্রশাসক চাপে পড়ে ড্রেনটা প্লান মাফিক না করে রিয়াজ উদ্দীন মার্কেট থেকে ১০ফিট দূরে মেইন রাস্তার ভিতরে ১০ফিট ঢুকিয়ে দিয়ে ড্রেন নির্মাণ করার জন্য মাটি খুড়ার কাজ চলছিল। এই অবস্থায় গাংনী পৌরসভার সচিব মোঃ শামিম রেজা এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালী লোকের চাপে আমরা গ্লান মাফিক কাজ করতে পারছি না। এই ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন কে বিষয়টা জানালে ড্রেন নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখার জন্য সচিব কে নির্দেশ দিয়েছে। ঐ নির্দেশ অমান্য করে ঠিকাদারি প্রতিষ্টান ও রিয়াজ উদ্দীনের ছেলেরা আজকে রাত্রে তড়িঘড়ি করে ড্রেন নির্মাণ কাজ করার চেষ্টা করছে। এই অবস্থায় আবারো পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন কে বিষয়টা অবগত করলে তিনি বলেন যে, বিষয়টা আমি দেখছি। উল্লেখ্য, গাংনী যাত্রী ছাওনী সংলগ্ন মালেক ফল ও মিষ্টান্ন ভান্ডার ভেঙ্গে ফেলার দাবিতে রিয়াজ উদ্দীনের ছেলে সহ গাংনী বাজারের ব্যবসায়ীরা রাজ পথে মানববন্ধন করেছেন। আজ সেই তারাই তাদের ব্যাক্তিগত স্বার্থের জন্য পৌরসভাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের মার্কেটের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করতে দিচ্ছে না। এই বিষয় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এই ব্যাপারে গাংনী বাজারের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ড্রেন নির্মাণের জন্য আমাদের শতশত ব্যবসায়ীর দোকান পাট ভেঙ্গেছে এবং এই দোকান পাট ভাজার সময় পাটিরে চাপা পড়ে একজন ব্যাক্তিকে মৃত্যু বরণ করতে হয়েছে। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে হাজী রিয়াজ উদ্দীন মার্কেটকে বাচাঁনোর চেষ্টা না করে প্লান মাফিক কাজ করার জন্য অনুরোধ করেছেন।
সংবাদ শিরোনাম ::
রিয়াজ উদ্দীন মার্কেটকে রক্ষা করার জন্য ড্রেন নির্মাণে অনিয়ম করছে গাংনী পৌরসভা
-
বিশেষ প্রতিনিধি: - আপডেট সময় ০৮:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৬২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















