গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর ট্রেড ইউনিয়ন শাখা ১৯৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী বিজয়নগর কর্তৃক ১৫ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি মহাপরিচালক এ কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) ঘোষণা হয়।
এ আর ও নং ১৩৭ আইন/ ২০২৫ মোতাবেক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিনাং বি১৯৪০) একমাত্র সক্রিয় ট্রেড ইউনিয়ন।
বর্ণিত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের জন্য তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ বি ১৯৪০) কে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অধ্যবধি সংশোধিত) এর দ্বারা ২০২ অনুযায়ী প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হলো। যৌথ দরকষাকষি প্রতিনিধি সিবিএ হিসেবে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বি১৯৪০) এর মেয়াদকাল হবে ঘোষণার তারিখ হতে দুই বছর।
সভাপতি হিসেবে মনোনীত হন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ত্যাগী নেতা জুলফিকার মতিন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের অন্যতম নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর কার্যকরী কমিটির নির্বাচনে ১১-১১-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রণয়ন করা হয়। জনাব খন্দকার জুলফিকার মতিন সভাপতি জনাব মোঃ সাদিকুর রহমান কার্যকরী সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামান সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান অর্থ সম্পাদক জনাব মোঃ আব্দুল জলিল বিশ্বাস দপ্তর সম্পাদক জনাব রাসেল আহমেদ প্রচার সম্পাদক জনাব মোঃ ইয়াসমিন আলী সমাজকল্যাণ সম্পাদক জনাব মোঃ খোন্দকার আলম শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ লিটন শিকদার যুব সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ কার্যকরী সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম কার্যকরী সদস্য জনাব আ: রাজ্জাক কার্যকরী সদস্য জনাব মোঃ বাবুল হোসেন জনাব মোঃ আলম মিয়া কার্যকারী সদস্য জনাব মোঃ নাদিম হায়দার কার্যকরী সদস্য।
এই সংগঠন জাতীয়তাবাদী দলে বিশ্বাসী এবং আগামী দিনগুলোতে তিতাস কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা কাজ করবে বলে শপথ গ্রহণ করেছে। যৌথ দরকষাকষি প্রতিনিধি সিবিএফ হিসেবে এই কার্যকরী কমিটিকে পেয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে একজন কর্মচারীর সাথে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের কথা বলে তিনি জানান গত ১৭ টি বছর ফ্যাসিস্ট আমলে আমরা ন্যায় ভাবে সৎ ভাবে তিতাসে কাজ করতে পারেনি একটি মহল দ্বারা সব সময় নির্যাতিত হয়েছি এখন সময় হয়েছে কাজ করার দেশের জন্য তিতাসের জন্য এবং মানুষের সেবার জন্য আমরা কাজ করতে পারব।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















